প্রথম পাতা

ছবি
যৎকিঞ্চিৎ শব্দপাত নতুন জ্বালা মধু মাসে জীবন ক্ষয় ফলের বিষে
এভারেস্টে প্রথম বাংলাদেশি নারী
পদ্মা সেতুর জন্য বরাদ্দ রেখে ৫৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
শ্রীমঙ্গলে পুত্রের দায়ের কোপে পিতা নিহত
চাম্পারায় চা বাগান কর্মচারীর মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার
৩৮ দিন পর উত্তরা থানায় স্ত্রীর মামলা ‘পাপ্পুর সহায়তায় জামান, ফরহাদ চৌধুরী অপহরণ করে গুম করেছে দিনারকে’
গোলাপগঞ্জে শোক সভায় জহির চৌধুরী সুফিয়ান ইফতেখার হোসেন শামীমের মৃত্যুতে সিলেটের রাজনীতিতে বিরাট শূণ্যতা সৃষ্টি হয়েছে
দক্ষিণ সুরমায় বাড়ি দখলের চেষ্টা বসতঘর ভাংচুরঃ গ্রামবাসীর হাতে আটক ১৪

শেষের পাতা

ছবি
ছাতকের জটি গ্রামে ডাকাতি ৫ লাখ টাকার মালামাল লুট
‘শঙ্খিনী’ সাপের ডিম দেখতে উৎসুক জনতার ঢল
উত্তর সুরমার আলতা বাহিনী আবারো সক্রিয় পুলিশের উপর হামলা \ ৪ পুলিশ সদস্য আহত
ফেঞ্চুগঞ্জে ভাতিজার আঘাতে আহত মুক্তিযোদ্ধার মৃত্যু
গোলাপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ডের প্রতিবাদে সভা খুনীদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মফুর অসুস্থঃ দোয়া কামনা
বিশ্বনাথে চলছে জমজমাট মামলা বাণিজ্য ভোগান্তির শিকার হচ্ছেন নিরীহ লোকজন
ছবি

বিস্তারিত...
এভারেস্টে প্রথম বাংলাদেশি নারী
ডাক ডেস্ক ঃ প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এভারেস্ট চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিত, যিনি এর আগেও একবার এভারেস্ট জয় করেছিলেন। তারা দুই জনই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম আল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘শেরপার কাছ থেকে জানতে পেরেছি, সকাল সাড়ে ৯টায় নিশাত মজুমদার এম এ মুহিতের সঙ্গে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।’’ ভাইয়ের দ্বিতীয় দফা এভারেস্ট জয়ের খবরে উল্লসিত মুহিতের বোন সাংবাদিক রাবেয়া বেবী বলেন, ‘‘আমাদের সঙ্গে এখনো ভাইয়ার যোগাযোগ না হলেও বিএমটিসি’র পক্ষ থেকে সকালে তাদের এভারেস্ট জয়ের খবর দেওয়া হয়েছে। আমাদের পরিবারের প্রত্যেকেই খুবই খুশি, আমরা ভাইয়ার জন্য গর্বিত।’’ ....
বিস্তারিত...
পদ্মা সেতুর জন্য বরাদ্দ রেখে ৫৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
ডাক ডেস্ক : পদ্মা সেতুর জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দসহ ২০১২-১৩ অর্থবছরের জন্য ৫৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন হয়েছে। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) তা অনুমোদন হয়। পরিকল্পনা কমিশন ৫৪ হাজার ৩০০ কোটি টাকা এডিপির প্রস্তাব দিলেও চূড়ান্ত অনুমোদনে তা ৭০০ কোটি টাকা বেড়েছে। পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাহিদা বেশি হওয়ায় শেষ পর্যন্ত তা থেকে ৭০০ কোটি টাকা বাড়িয়ে ৫৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী অর্থবছরের এডিপিতে মোট ১ হাজার ৩৭টি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে পদ্মা সেতুর জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান সচিব। এডিপিতে মোট বরাদ্দ ৫৫ হাজার কোটি টাকার মধ্যে স্থানীয় উৎস থেকে আসবে ৩৩ হাজার ৫০০ কোটি টাকা, বিদেশি সহায়তা ধরা হয়েছে ২১ হাজার ৫০০ কোটি টাকা। নতুন এডিপি চলতি ২০১১-১২ অর্থবছরের মূল এডিপি’র চেয়ে ৯ হাজার কোটি টাকা (১৯ দশমিক ৫৬ শতাংশ) এবং সংশোধিত এডিপি’র চেয়ে ১৪ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে মূল এডিপি ছিল ৪৬ হাজার ....
বিস্তারিত...
শ্রীমঙ্গলে পুত্রের দায়ের কোপে পিতা নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে সংবাদদাতাঃ শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জের ধরে পাষন্ড পুত্রের হাতে প্রাণ দিতে হয়েছে পিতাকে। হতভাগ্য এ পিতার নাম সাদেক আলী। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকায় শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে পুত্র জমসেদ আলী দা দিয়ে কুপিয়ে পিতা সাদেক আলীকে আহত করে। গুরুতর আহত অবস্থায় সাদেক আলীকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট নিয়ে যাওয়া হয়। গতকাল শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিস্তারিত...
দক্ষিণ সুরমায় বাড়ি দখলের চেষ্টা বসতঘর ভাংচুরঃ গ্রামবাসীর হাতে আটক ১৪
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের রায়ের গ্রামে বাড়ি দখল করতে গিয়ে গ্রামবাসীর হাতে ১৪ জন আটক। খবর পেয়ে পুলিশ জনতার হাত থেকে ওই ১৪ জনকে উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে ভূমি জবর দখলের চেষ্টা ও বসতঘর ভাংচুরের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ১২টায়। আটককৃতরা হচ্ছে- সিলেট আদালতের প্রসেস সার্ভেয়ার জামাল আহমদ, আখালিয়া জালালাবাদ এলাকার মানিক মিয়ার ছেলে সৌরভ (১৬), রানাপিং শেরপুর গ্রামের গৌছর মিয়ার ছেলে নাঈম (১৬), সুনামগঞ্জ জেলার সদর থানার আরপিন নগর গ্রামের কিরন মিয়ার ছেলে সাইদুল (১৮), জেল কোয়ার্টারের আনোয়ার হোসেনের ছেলে রোমন আহমদ (১৯), শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর গ্রামের এমএ মান্নানের ছেলে মুন্না (১৬), রায়েরগাঁওয়ের লন্ডন প্রবাসী কাঁচা মিয়ার ছেলে আইয়ুব উদ্দিন ইসলাম (১৯), সিলাম মাঝপাড়া গ্রামের মনফর আলীর ছেলে কামরুল ইসলাম (১৭), সিলাম তেলিপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে লাহিন আহমদ (১৮), একই ইউনিয়নের টাকির মহল গ্রামের আব্দুল মালিকের ছেলে জুবায়ের আহমদ (১৬) ও একই গ্রামের জাকির হোসেন (১৮), বালাগঞ্জ কালশা ....
বিস্তারিত...
মওসুম এখন ফলের। প্রচলিত কথায় এখন মধুমাস। তবে বিশেষজ্ঞ কেউ কেউ জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলতে নারাজ। তারা বলেন, বসন্তকাল হলো মধুমাস। এর পক্ষে অনেক যুক্তিও আছে। তো সে বিতর্কে যেতে চাই না। গতকাল একাধিক জাতীয় দৈনিকে বাংলার লোভনীয় নানা ফলের রঙীন ছবি দেখালাম। আম, কাঁঠাল আনারস, লিচুসহ বিভিন্ন রকম রসালো ফল। সঙ্গে ছবিতে আছে আপেল, মালটা, জামরুল, নাশপাতি আঙ্গুর। তেতুল কেউ চটকালে মুখে লালা আসে। তাই ফলের ছবি দেখে বোধ করি যে কারো চোখে দেখার ইচ্ছা হবে। কিন্তু একটি পত্রিকা একেবারে গুড়ে বালি দিয়ে ফেলেছে। রঙীন ছবির সঙ্গে ড্যাঞ্জার কালার লাল হরফে বিশাল হেডিংঃ ফলের সাথে বিষ খাচ্ছে মানুষ। ফলের মওসুমে আসুন একটু পেছনে তাকাই। আইলরে জ্যৈষ্ঠ না মাসো গাছে পাকা আম/ আমার বন্ধু নাইরে দেশে কারে খাওয়াইতাম। বিরহিনী বধূর এ আর্তনাদ এযুগে ফিকে হয়ে গেছে। কারণ যে যুগে এই লোকগীতির জন্ম লন্ডন নিউইয়র্ক ছিল তখন আরেক দুনিয়া। আধুনিক বধূরা ঘরের পেছনের বড় আমগাছের সুগন্ধী আমের দু’চারটি ইচ্ছা করলে হাতে হাতে যখন তখন পতিদেবতাকে পাটিয়ে দিতে পারেন। তাই মধু মাসের বিরহিনীর যন্ত্রণা নয় ফল বেপারীদের মুন্সিয়ানা ও প্রতারণাই আজকের বিষয়! বার মাসে ....
মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি)-এর মালিকানাধীন চাম্পারায় চা বাগানে চিকিৎসার অবহেলায় এক কর্মচারী মারা যাওয়ার অভিযোগে কাজে যোগ না দিয়ে গত শুক্রবার থেকে হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্ম বিরতি পালন করছেন শ্রমিকরা। গত বৃহস্পতিবার দুপুরে চাম্পারায় চা বাগানের ফ্যাক্টরী কর্মচারী সুদাম নায়েক কর্মস্থলে অসুস্থ হলে বাগানে যথাযথ চিকিৎসা না পেয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার সময় পথিমধ্যে মারা যান। এ ঘটনায় ও বাগানে চিকিৎসা সেবা জোরদার করার দাবীতে গত শুক্রবার ঐ বাগানের শ্রমিক কর্মচারীরা বাগানের হাসপাতাল অবরোধ করে কর্মবিরতি পালন করে। এতে কয়েকশ শ্রমিক অংশ নেন। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে ইসলামপুর ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ নির্বিশেষে কয়েকশ চা শ্রমিক কাজে না গিয়ে বাগানের হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। এসময় আন্দোলনকারী চা শ্রমিকদের মধ্যে থেকে ইউপি সদস্য রাজেশ নুনিয়া ও চাম্পারায় চা বাগান পঞ্চায়েত সভাপতি রামানন্দ বুনার্জি সাংবাদিকদের জানান, সরকারের ....
তাহিরপুর(সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গুয়ার হাওরে ঘুর্ণিঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৫ জেলের সন্ধান মিলেছে । গত শুক্রবার ২ জন এবং গতকাল শনিবার আরও ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলো, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল গনি, আব্দুল হাই এবং বিনোদপুর গ্রামের জিতেন্দ্র বর্মন, ক্ষিতীশ বর্মন ও সচিব বর্মন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসেম জানান, টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধার করে নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ৫ ব্যক্তির পরিবারকে ১০ হাজার করে টাকা দেয়া হবে। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক বলেন, উপজেলার ৭ ইউপি চেয়ারম্যানকে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের জরুরী ভিত্তিতে আর্থিক সাহায্য দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে টাঙ্গুয়ার হাওর পাড়ের বিনোদপুর ও রতনপুর গ্রামের ৮ জেলে একটি নৌকায় করে টাঙ্গুয়ার হাওরে বেরবেরী বিলে জাল দিয়ে মাছ ধরতে গেলে সকাল ৮ টায় আকস্মিক ঘুর্ণিঝড়ের ....
স্টাফ রিপোর্টারঃ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারকে গুম করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা আহবায়ক এডভোকেট শামসুজ্জামান জামান, মহানগর আহবায়ক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমসহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিখোঁজের ৩৮ দিন পর দিনারের স্ত্রী প্রিন্সিলা পারভীন পিংকী বাদী হয়ে গত ১১ মে রাজধানী ঢাকার উত্তরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২২। উত্তরা থানা পুলিশ সূত্র জানায়, মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান জামান, মহানগর আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মাসুক আহমদ, নাজিম উদ্দিন লস্কর, ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামাল, মতিউল বারী খোরশেদ, মোঃ লিয়াকত, আশানুল ফারুকী নিশাত, রফিক আহমেদ লাভু, জুবেল আহমেদ জুবেল,জমসেদ সিরাজ, সুমন রায়, হোসেন রায়হান, ঢাকা মহানগর স্বেচ্ছাবেক দলের কর্মী পাপ্পুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি কর্মী শওকত হত্যা মামলার আসামী হিসেবে উচ্চ আদালতের জামিন নিতে গত ২৭ মার্চ সন্ধ্যায় ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ ঢাকায় যান। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দরে কর্মী পাপ্পুর সাথে ....
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের স্মরণে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, শামীম ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি দেশ ও জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। ৭১’র রণাঙ্গণে তিনি ছিলেন এক বিজয়ী সৈনিক। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবককে হারিয়েছে। তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে ৭৫ পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করেছিলেন তা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে চিরদিনের জন্য ঋণে আবদ্ধ করেছেন। তাঁর স্মৃতি ও কর্মময় জীবন এদেশের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম ছিলেন ঐক্যের প্রতীক। নিজ দল ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যে সম্পর্ক ছিল এমন নেতা আমাদের মধ্যে খুবই কম রয়েছেন। আমরা তাঁর নীতি ও আদর্শকে লালন করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী ....






মোট পাঠক সংখ্যা

Advertisement
Advertisement
Advertisement